প্রবাসে থেকেও আপনার সন্তান গড়ে উঠুক ধর্মীয় আবহে
অভিজ্ঞ ও দক্ষ অ্যারাবিক টিচারের সাথে ওয়ান-টু-ওয়ান লাইভ ক্লাস — নূরানী কায়েদা, জুয আম্মা ও কুরআন পাঠ থেকে হিফজুল কুরআন, ইসলামি স্টাডিজ ও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পর্যন্ত। সবকিছু ঘরে বসেই, আপনার সুবিধামতো সময়ে।
বিশ্বস্ততার ভিত্তি
-
ওয়ান-টু-ওয়ান
প্রতিটি ক্লাস লাইভ
-
২০১৬ সাল থেকে
অনলাইনে পাঠদানের দীর্ঘ অভিজ্ঞতা
-
৬টি
কোর্স — প্রাথমিক থেকে উচ্চতর স্তর
-
ফ্রি ট্রায়াল
কোনো ফি দেওয়ার আগে যাচাইয়ের সুযোগ
কেন আত তুরাস একাডেমি?
প্রবাসে থাকা শিশু-কিশোর ও বয়স্কদের মাঝে কুরআনিক শিক্ষা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক
বাচ্চাদেরকে পড়ানোর জন্য চাই ফ্রেন্ডলি ও মজার শিক্ষক। সাথে দক্ষতা ও অভিজ্ঞতাও থাকবে ভরপুর। আমাদের টিচার্স টিমকে আমরা ঠিক সেভাবেই ট্রেইনড করেছি। ফলে শিশুদেরকে তারা আনন্দমুখর ক্লাসে হেসেখেলে পড়াতে সক্ষম। প্রতিটি শিক্ষক ইংরেজি ভাষায় ক্লাস নিতে পারঙ্গম। কাজেই ইউরোপ-আমেরিকায় বেড়ে ওঠা শিশু-কিশোররা অনায়াসে আমাদের ক্লাসগুলো করতে পারবে।
সাশ্রয়ী ফি
আমাদের মাসিক প্ল্যানগুলো খুবই সাশ্রয়ী। প্রবাসী ভাইদের নানান খরচের ভিড়ে সন্তানের কুরআন ক্লাসের ফি যেন বাড়তি চাপ না হয়, আমরা তা ভেবেছি। ভাই-বোন ডিসকাউন্টসহ রয়েছে আরও নানা রকম ডিসকাউন্ট।
প্রবাসী শিশু-কিশোরদের কুরআনের পাঠশালা
আমাদের একাডেমির জন্মটাই প্রবাসী শিশু-কিশোরদের কেন্দ্র করে। দশ বছর ধরে আমরা অত্যন্ত সুনামের সাথে পাঠদান করে আসছি। আপনার লোকাল টাইম জোন হিসেবে আমরা ক্লাসের সময়সূচি সেট করব।
ট্র্যাকিং ও প্রগ্রেস রিপোর্ট
বাচ্চার পড়ার আপডেট প্রতিদিন জানিয়ে দেওয়া হবে। মাসিক প্রগ্রেস রিপোর্ট প্রদান করা হবে। ফলে অনায়াসে ট্র্যাক করা যাবে বাচ্চার কুরআন পাঠের অগ্রগতি।
ছোটদের জন্য গড়া এক মক্তব
ছোটবেলায় খুব সকালে কুরআন বুকে মক্তবে যাওয়ার স্মৃতি মনে আছে? বিদেশে সেই সুযোগ হয়তো নেই। তবে আপনার সন্তানটি প্রতিদিন কিছুক্ষণ কুরআন পড়বে। আর আপনি পাশের রুম থেকে তার কচি কণ্ঠের তিলাওয়াত শুনবেন।
আপনার শৈশবের স্মৃতি খুঁজে পাবেন আপনার সন্তানের মাঝে। সেদিনের সেই ভোরের মক্তব আধুনিক কালে এসে অনলাইন মক্তব হয়ে ফিরে আসবে আপনার সন্তানদের মাঝে।
দেখে নিন কোর্সগুলো
বয়সভেদে সাজানো লাইভ ক্লাস — শূন্য থেকে শিখরের নিরন্তর পথচলা
৬+ বছর নূরানী কায়েদা
আরবি বর্ণ, উচ্চারণ ও মাখরাজ — প্রতিটি শিশুর প্রথম ধাপ।
৬+ বছর তাজবীদসহ কুরআন তিলাওয়াত
তাজবীদের নিয়ম প্রয়োগ করে শুদ্ধ ও সাবলীল তিলাওয়াত।
১০–৩০ বছর হিফজুল কুরআন
প্রতিদিনের সবক, সাপ্তাহিক পরীক্ষা আর নিয়মিত দোহরিয়ে হিফজ।
১৫–৩০ বছর কুরআনের তরজমা ও তাফসীর
শব্দ পড়া থেকে শব্দের অর্থ বোঝার দিকে এগোনো।
৬+ বছর দ্বীনিয়াত
আকীদা, পাঁচ রুকন, ইবাদত, আদব ও নবীদের জীবনী।
৬–১২ বছর শিশুদের আরবি ভাষা
আরবি বলা, পড়া ও লেখা — কুরআনের ভাষা নিয়মমাফিক শেখা।
কোর্স ফি
স্বল্প খরচে মানসম্পন্ন ধর্মীয় শিক্ষা
সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময়। ১ থেকে ৫ দিনের ইচ্ছেমতো প্ল্যান সাজান। দ্বিতীয় সন্তানের জন্য ২০% ছাড়। ট্রায়াল ক্লাসের মাধ্যমে শিক্ষককে যাচাই করে নিন।
মুফতি আব্দুস সালাম ইবন হাশিম
প্রতিষ্ঠাতা ও প্রধান, আত তুরাস একাডেমি অব কুরআন
“ইয়াংসির তীর থেকে নীলনদ, দানিউবের পাড় থেকে আমাজনের অরণ্য — পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনার ও আপনার পরিবারের কুরআন পাঠের সারথি হতে আমরা সদা প্রস্তুত।”
তুরাসের আঙিনায় আপনাকে স্বাগতম
মুসলিম হিসেবে সন্তানকে ইসলামী ভাবধারায় গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার সন্তানের ধর্মীয় শিক্ষা, চারিত্রিক উন্নতি ও সুন্নাহ লাইফস্টাইলে গড়ে তোলার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। ইসলামী শিক্ষার আমাদের আঙিনায় আপনাকে স্বাগতম।
প্রশ্ন করুন
আমরা সচরাচর যেসব প্রশ্ন পেয়ে থাকি
আপনারা কত বছর ধরে কার্যক্রম পরিচালনা করছেন?
২০১৬ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে — অনলাইন শিক্ষাদানে প্রায় ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
কোন দেশের শিক্ষার্থীদের পড়ান?
মূলত ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়াই।
বাংলাদেশের শিক্ষার্থীদের কি পড়ান?
আমাদের মূল কার্যক্রম বিদেশি শিক্ষার্থীদের নিয়ে। তবে বিশেষ অনুরোধ থাকলে বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করা হয়।
কোন বয়সের শিক্ষার্থীদের পড়ান?
শিশু থেকে কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক — সব বয়সের শিক্ষার্থীদের পড়ানো হয়।
নারী উস্তাযা আছেন কি?
জি, আমাদের দক্ষ নারী শিক্ষক রয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী নারী উস্তাযার ক্লাসের ব্যবস্থা করা যায়।
শিক্ষকরা কি ইংরেজিতে কথা বলতে পারেন?
জি। আমাদের শিক্ষকরা ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগ করতে পারেন এবং বিদেশি শিক্ষার্থীদের উপযোগী করে পড়ান।
কীভাবে অনলাইন ক্লাস হয়?
সাধারণত Zoom ও Google Meet-এর মাধ্যমে ক্লাস নেওয়া হয়।
One-to-One নাকি Group Class?
দুটিই রয়েছে। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী One-to-One অথবা Small Group Class বেছে নেওয়া যায়।
শিক্ষক ক্লাসে দেরি করলে কী হবে?
শিক্ষকের কারণে দেরি হলে প্রয়োজন অনুযায়ী ক্লাসের সময় বাড়িয়ে দেওয়া হবে।
শিক্ষার্থী ক্লাস মিস করলে কী হবে?
সম্ভব হলে অন্তত ৬ ঘণ্টা আগে জানাতে হবে; এরপর সুবিধাজনক সময়ে ক্লাসটি Make-up করে দেওয়া হবে।
শিক্ষক ক্লাস মিস করলে কী হবে?
শিক্ষকের কারণে ক্লাস মিস হলে শিক্ষার্থীর সুবিধাজনক সময়ে তা Make-up করে দেওয়া হবে।
পেমেন্ট কীভাবে করা যাবে?
বর্তমানে bKash ও Bank Account-এর মাধ্যমে পেমেন্ট করা যায়।
ফি নিয়ে Negotiation করা যায় কি?
সাধারণত ফি Negotiation করা হয় না। তবে বিশেষ কোনো পরিস্থিতি থাকলে তা বিবেচনা করা যেতে পারে।
একাধিক সন্তান পড়ালে কোনো সুবিধা আছে?
জি, একাধিক সন্তান পড়ালে প্রযোজ্য ক্ষেত্রে ২০% Sibling Discount দেওয়া হয়।
ক্লাসের সময় কীভাবে নির্ধারণ করা হয়?
শিক্ষার্থীর দেশ, Time Zone ও সুবিধা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে সময় নির্ধারণ করা হয়।
ছোট বাচ্চাদের জন্য কি আলাদা ব্যবস্থা আছে?
জি। বয়স ও শেখার স্তর অনুযায়ী শিশুদের জন্য উপযোগী পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হয়।
কুরআনের পাশাপাশি Tajweed ও Makharij শেখানো হয়?
জি। প্রয়োজন অনুযায়ী কুরআন পড়ার পাশাপাশি Tajweed, Makharij ও সঠিক উচ্চারণ শেখানো হয়।
আগে কুরআন না জানলেও কি ভর্তি হওয়া যাবে?
অবশ্যই। শিক্ষার্থীর বর্তমান দক্ষতা অনুযায়ী উপযুক্ত Level থেকে ক্লাস শুরু করা হয়।
Trial Class-এর সুযোগ আছে কি?
জি। ভর্তির আগে একটি ফ্রি ট্রায়াল ক্লাস করে শিক্ষক ও পাঠদান যাচাই করে নিতে পারেন — এর জন্য কোনো ফি নেই। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
কোনো সমস্যা হলে কীভাবে যোগাযোগ করব?
ক্লাস, শিক্ষক, সময়সূচি বা অন্য যেকোনো বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন — আমরা দ্রুত সহযোগিতা করার চেষ্টা করব।
অভিভাবকদের অনুভূতি
আমাদের শিক্ষার্থী ও তাঁদের পরিবারের কথা।
“আমার বাচ্চারাও মন্ট্রিয়াল কানাডা থেকে এই মহান একাডেমী থেকে ফায়দা নিয়েছে, উপকৃত হয়েছে। আমি এই প্রতিষ্ঠানের সাথে সন্তানদের সংযুক্ত হতে জোর সুপারিশ করছি!”
“আমি, আমার ছোট ভাই আর আমার কাজিন — তিনজনই এই একাডেমিতে পড়েছি। ক্লাসগুলো আমাদের কাছে খুব স্বস্তির আর আনন্দের লেগেছে। শিক্ষকেরা যত্নশীল, সহযোগিতাপরায়ণ এবং প্রত্যেক শিক্ষার্থীর প্রতি সত্যিকারের মনোযোগী। এখানে শেখার অভিজ্ঞতায় আমরা খুবই খুশি ও সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ।”
(অনুবাদ)
“আমার বয়স প্রায় ৬৫ বছর, আর জীবনের এই পর্যায়ে এসে আমি কুরআন শেখা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এখনো শিখছি এবং ভালো অগ্রগতি হচ্ছে। শিক্ষকেরা খুবই বন্ধুসুলভ, ধৈর্যশীল ও সহযোগিতাপরায়ণ, তাই শেখাটা আমার জন্য স্বস্তির ও আনন্দের। একাডেমিতে আমার অভিজ্ঞতায় আমি খুবই খুশি, আর কুরআন শেখা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”
(অনুবাদ)
এনরোল করবেন?
যেকোনো সময় এনরোল করতে পারবেন। ফ্রি ট্রায়াল ক্লাসের সুবিধা — রেজিস্ট্রেশন ফি একদম নেই।